বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | Daily AjKaler Kontho

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) ও একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)।
জানা গেছে, তারা মোটরসাইকেলযোগে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা যাচ্ছিলেন। চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জান বলেন, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি শনাক্তে এরইমেধ্যে পুলিশ কাজ শুরু করেছে।