গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে এসরার নগর হাউজিংয়ে অবস্থিত মেট্রো স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে “বেস্ট ওয়ান প্লেয়ার… বেষ্ট ওয়ান চয়েজ” স্বাদে অনন্য, সবার জন্য…. স্টার লাইনের স্লোগানে চ্যানেল নাইনের পৃষ্ঠপোষকতায় একটি ভিন্নধর্মী শিক্ষনীয় এবং বিনোদনমূলক অনুষ্ঠান স্টার লাইন ব্লাকবোর্ডের বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচনায় স্কুলে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা, জাতীয় সংগীত, ক্লাসে পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাস, স্কুল ল্যাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ,অংকন, অভিনয়,নিত্য, পিটি, প্যারেড, একক এবং দলীয় গান, কারুকলাম শিক্ষনীয় রান্নাবান্না আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সেলিব্রিটি রন্ধনশিল্পী জেবুন্নেসা।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইরফান মুহাম্মদ আল-আমিন, এসময় উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব,পরিচালকদ্বয়, অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানটি নিয়মিত চ্যানেল নাইনের পর্দায় প্রতি শুক্রবার ৮ঃ৩০ মিঃ প্রচারিত হয়।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :