ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভা আজ | Daily AjKaler Kontho

ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভা আজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভা আজ

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা শুক্রবার বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।