গাজীপুর কাশিমপুরে সবুজ কানন এলাকায় বাবার হাতে মেয়ে খুন | Daily AjKaler Kontho

গাজীপুর কাশিমপুরে সবুজ কানন এলাকায় বাবার হাতে মেয়ে খুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
গাজীপুর কাশিমপুরে সবুজ কানন এলাকায় বাবার হাতে মেয়ে খুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর কাশিমপুর সবুজ কানন এলাকায় বাবার হাতে মেয়ে বালিশ চাপায় খুন হওয়ার খবর পাওয়া গেছে। মেয়েটির নাম তামান্না (৮) ঘাতক পিতা তারিকুল ইসলাম,দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার, নন্দন পুর গ্রামের বাসিন্দা, তারা সপরিবারে সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার ভাড়া বাসায় থেকে নিজে গার্মেন্টসে স্বামী রাজমিস্ত্রী কাজ করতো।

জানাযার শিশুটির পিতা মানসিক ভাবে ভারসাম্যহীন , স্বামী স্ত্রী মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো বনিবনা না হওয়ার কারনে শিশুটির মা বিবাহবিচ্ছেদে জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মেয়ে নিয়ে চলে যাবে বলে জানান স্বামীকে।

ঘাতক স্বামী আদরের মেয়েকে পাবে না বলে শিশু কন্যাকে মেরে ফেলার প্রস্তুতি নেন, এবং নিজেও বেলেট ভাঙ্গা খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কাশিমপুর থানা সুত্রে জানাযায় ঘাতক তরিকুল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন,লাশ শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।