শেখ হাসিনা আছেন বলেই ধু ধু মাঠে ফসল, আমবাগানে আম হয়: খাদ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

শেখ হাসিনা আছেন বলেই ধু ধু মাঠে ফসল, আমবাগানে আম হয়: খাদ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
শেখ হাসিনা আছেন বলেই ধু ধু মাঠে ফসল, আমবাগানে আম হয়: খাদ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গরিব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল-আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি, ধু-ধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়নের পক্ষে থাকবে নাকি আগুন সন্ত্রাসের পক্ষে যাবে।

রোববার বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙগুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ৬-৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা সরকার আরও বাড়বে বলে।

তিনি বলেন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছেনি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।

শীতবস্ত্র বিতরণকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন, ত্রিশুলের সভাপতি ও খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃণা মজুমদার ও গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।