আল-আমিন মহিপুর থানা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে মানবিক সমাজসেবা সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় মহিপুর সদর ইউনিয়ন পরিষদের একটি হলরুমে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস, আলম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য লিটন আকনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র সম্পাদক কবি মাইনুদ্দিন আল-আতিক।
সভায় বিগত এক বছরের আয়-ব্যায়ের হিসাব ও কার্যক্রমের প্রতিবেদন পাঠ করে শুনান সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমরান শিকদার। এছাড়াও সংগঠনের নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রিপন সাব্বির, সদ্য সাবেক সহ-সভাপতিক্ষুদে বিজ্ঞানী মাহবুবুর রহমান শাওন ও সৈয়দ আনিচ মীর প্রমুখ।
এসময় সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিপন সাব্বির বলেন, মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসায় বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে আমরা মহিপুর থানার প্রায় ৩৫জন অসহায় গরীব ভারসাম্যহীন মানুষদের বস্র ও খাদ্য সামগ্রী উপহার দেই।
এবং ডাল্বুগঞ্জ ইউনিয়নের অসহায় দরিদ্র নাসির মোল্লার মেয়ে রোকসানার চোখের চিকিৎসার এবং একই ইউপির মুনসুর মিয়ার স্ত্রীর জন্য ২০০০টাকা করে মোট ৪০০০ টাকা নগত অর্থ প্রদান করি। রমজান মাসে আমরা ইফতারি,ঈদ বস্র, ঈদ সামগ্রী বিতরণ, ভবঘুরে মানুষদের খাবার বিতরণ, অসহায় ও মূহুর্ষ রোগীকে রক্ত দান সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতোমধ্যেই সম্পন্ন করেছি। মানবসেবায় এ জনম বিলিয়ে দিতে চাই, তবেই আমি সার্থক। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে এসময় তিনি সকলে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
পরে অনুষ্ঠানে আগত অতিথি ও সাবেক দায়িত্বশীলদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য সাত কার্যদিবস সময় নেয়া হয়। এর আগে কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে সৈয়দ আনিচ মীরকে প্রধান করে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সালের ১ জানুয়ারি ‘দুর্যোগে সবার আগে, সবার সাথে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে।
এই এক বছরে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, গরীব ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ প্রদান, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণসহ নানামুখী সমাজসেবামূলক কাজ করে ইতোমধ্যে সর্বমহলে পরিচিতি লাভ করেছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :