শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ | Daily AjKaler Kontho

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ

আজকালের কন্ঠ ডেস্ক : টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে বুধবার (০৪ জানুয়ারি) গণভবনে উপস্থিত হয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় শেখ হাসিনা সকলকে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মেট্রো ওয়াশিংটন আওয়ালীগের সভাপতি মাহামুদুননবী বাকী, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ এবং ইফজাল চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোরশেদা জামান প্রমুখ।