রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে অপহরণ: মুক্তিপণ দাবি | Daily AjKaler Kontho

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে অপহরণ: মুক্তিপণ দাবি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে অপহরণ: মুক্তিপণ দাবি

রাজধানীর ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর ওই শিক্ষার্থীর বাবার কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম মশিউর রায়হান শুভ। সে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে ২২৪/২ শান্তিবাগ ঢাকা তে থাকত।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অপহরণের শিকার হওয়ার পর মশিউর রায়হান শুভ-র বাবা মোঃ মহসিন হোসেন শাজাহানপুর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরকারী মোঃ মহসিন হোসেন বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি শুভর ফোন থেকে মোঃ মহসিন হোসেন-কে ফোন করে বলে, শুভ তাদের জিম্মায় রয়েছে এবং শনিবার দুপুর ২টার মধ্যে তাদের নির্ধারিত স্থানে ৫০ লাখ টাকা নিয়ে না আসলে মেরে ফেলা হবে তাকে।

এ বিষয়ে পুলিশসহ অন্যান্য কাউকে জানানো যাবে না বলেও হুমকি দেওয়া হয়। এরপর থেকে শুভর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরে একটি হোয়াটাসঅ্যাপ নম্বর থেকে ফোন করে মুক্তিপণের ৫০ লাখ টাকা রেডি রাখতে বলে এবং আবার ১ ঘণ্টা পর ফোন দেবে বলে জানায়।

এ ব্যাপারে শাজাহানপুর থানার ওসি মোহাম্মদ আরিফ বলেন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী শুভর সর্বশেষ অবস্থান মিরপুরে পেয়েছি। সে যদি অপহরণের শিকার হয়, সেক্ষেত্রে মিরপুর থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। যদিও শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা ওই অভিযোগ তদন্ত করছি। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।