আলীকদমে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা নিখোঁজ পরিবারের দাবী অপহরণ | Daily AjKaler Kontho

আলীকদমে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা নিখোঁজ পরিবারের দাবী অপহরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২২, ৬:০৫ অপরাহ্ন
আলীকদমে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা নিখোঁজ পরিবারের দাবী অপহরণ

মোঃ জয়নাল আবেদীন (আলীকদম) বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দার জাহাঙ্গীর আলম সর্দার ছেলে মোহাম্মদ ফারুক নামে একজন শনিবার থেকে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নিখোঁজ হওয়া মোহাম্মদ ফারুক অত্র ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।

ফারুক এর পিতা জাহাঙ্গীর আলম জানান গত ৫ নভেম্বর রোজ শনিবার সকাল আনুমানিক ১০টা দিকে লামা উপজেলার তার কোন এক বন্ধু ডেকেছে বলে বাড়িতে থেকে বের হয়েছে, সে বন্ধুর সাথে নাকি দেখা করবে লামাতে এগিয়ে এমনটি জানান তিনি।

কিন্তুু ফারুক দুপুর বেলায় বাড়িতে না ফিরাতে আছর এর দিকে বাবা তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পান এবং সারারাত ট্রাই করেও মোবাইলে সংযোগ পাননি।

তিনি আরো জানান ৬ নভেম্বর রবিবার সকাল ৭টার দিকে ফারুকের মোবাইল ফোন থেকে তার বাবার নাম্বারে ফোন দিয়ে বলে কে, বা কারা থাকে চকরিয়া থেকে ধরে নিয়ে গেছে কান্না করতে করতে বলে থাকে ব্যাপক মারধর করতেছে আমাকে এরা।

অপহরণ কারীরা তার বাবার কাছ থেকে দাবী করেন দশ লক্ষ টাকা ছেলের মোবাইলের বিকাশ নাম্বারে পাঠাতে বলে ফোন কেঠে দিয়ে বন্ধ করে দিয়েছেন মোবাইল। এখনো পর্যন্ত ফারুকের কোনো সন্ধান পায়নি তার পরিবার।

এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জানান জাহাঙ্গীর আলমের ছেলে ফারুকের উদ্ধারে চেষ্টায় আলীকদম থানা, চকরিয়া থানা কক্সবাজার থানা’সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে খবর এবং তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে প্রশাসন উদ্ধার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন বাকিটা আল্লাহ ভরসা বলে তিনি জানান।

আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার জানান নিখোঁজ ও অপহরণ হওয়া মোহাম্মদ ফারুক এর বিষয়ে আমরা অবগত হয়েছি উদ্ধার চেষ্টায় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি