কালীপূজায় বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু | Daily AjKaler Kontho

কালীপূজায় বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
কালীপূজায় বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মোঃ রাহাত (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু ঘটেছে। সোমবার (২৪অক্টোবর) রাত ৯টার দিকে শহরের শাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাপাড়া পূজা মন্ডপে থাকা অমল শাহা জানান, মন্দিরের বাইরের দিকে রাহাত ইলেকট্রিকের কাজ করতে ছিলো। হঠাৎ এলাকার শিশুরা এসে বলে রাহাত নিচে পরে আছে। এরপর আমরা দৌড়ে গিয়ে ওকে মাটিতে পড়ে থাকতে দেখে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলে সে মারা গেছে।

রাহাত কমলাপুর ইউনিয়নের ভুড়িয়া গ্রামের খলিল ব্যাপারির ছেলে। তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আজকালের কন্ঠ /আরএম