ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ | Daily AjKaler Kontho

ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৬:৫০ অপরাহ্ন
ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ মোঃ এমরান হোসেন (২৬) নামে একজনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার সকালে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম ফেনী সদরের কালিদহ ইউনিয়নের সিলোনিয়া রোডস্থ আমেনা হোটেলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। আটককৃত এমরান কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মফিজুল হকের ছেলে।

আটককৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ আসে একজন গাঁজা ব্যবসায়ী গোপনে কালিদহ ইউনিয়নের সিলোনিয়ায় গাঁজা বিক্রি করছে,সংবাদ পেয়ে আমিও রবিউল হক অভিযান চালিয়ে তাকে আটক করি।

আজকালের কন্ঠ /রাকিব