ঝাড়খন্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬ | Daily AjKaler Kontho

ঝাড়খন্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
ঝাড়খন্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬

অনলাইন ডেস্ক : ভারতের ঝাড়খন্ডের হজারিবাগে সেতুর রেলিং ভেঙে একটি বাস খাদে পড়ে ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল।

শনিবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গিরিডি থেকে রাঁচি ফেরার পথে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে সিওয়ান নদীর রেলিং ভেঙে নিচে পড়ে যায় একটি বাস। তবে বাসটি যে জায়গায় পড়েছিল, সেখানে নদীর পানি ছিল না। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হলে উদ্ধারকারী দল দুটি মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

এনিয়ে, হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। তবে নদীর পানির মধ্যে বাসটি পড়েনি। তেমন হলে হতাহতের সংখ্যা আরও বাড়তো। খবর: এনডিটিভি

আজকালের কন্ঠ /রাকিব