আল আমিন মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের ১ টি পাখি মাছ বা সেইল ফিস।এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।১৪ সেপ্টেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ জাতীয় মাছ সাধারণত গভীর সাগরে বিচরন করে। দ্রুতগামী বেশি ওজনের এমাছ সচরাচর ধরা পড়েনা।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :