একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সাংবাদিকদের জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় নেত্রকোনা একটি শান্তি প্রিয় ও ভালো অবস্থানের থাকা জেলা বলে আমি জেনেছি। এটি আমার জন্য স্বস্তিদায়ক। এখানকার মানুষ অসাধারণ, তারা সহজ-সরল মনের। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা মোকদ্দমা ও রাজনৈতিক অবস্থা সবই ভালো। সাধারণ মানুষকে আইনী সেবা দিতে আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সার্বিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরো জানান, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখতে ২৪ ঘন্টাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নেত্রকোনার মানুষকে সেবা দেয়া ও সেবা নিতে এসে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলার সার্বিক উন্নয়নে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সাংবাদিকদের সহায়তা চান নবাগত এসপি। তিনি বলেন সংবাদপত্র হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মতবিনিময় সভায় তিনি নেত্রকোণাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুগ্ম-সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, এডভোকেট আবদুল হান্নান রঞ্জন, বাসস প্রতিনিধি এম ফখরুল হক, আলপনা বেগম, কামাল হোসেন, সঞ্জয় সরকার, দিলওয়ার খান, প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :