ইভিএমে দুই নাম্বারি ও ধোঁকাবাজির সুযোগ নেই: ইসি | Daily AjKaler Kontho

ইভিএমে দুই নাম্বারি ও ধোঁকাবাজির সুযোগ নেই: ইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৫:৫৩ অপরাহ্ন
ইভিএমে দুই নাম্বারি ও ধোঁকাবাজির সুযোগ নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। ইভিএম-এর মাধ্যমেই জাতীয় নির্বাচন করা হবে। কারণ ইভিএমে দুই নাম্বারি ও ধোঁকাবাজির কোনো সুযোগ নেই।

শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব বলেন, আমরা চার শতাধিক নির্বাচন ইভিএম-এর মাধ্যমে করেছি। কোথাও কোনো অভিযোগ ছিল না। আঙ্গুলের ছাপে কিছুটা সমস্যা হয়েছে; যা সমাধান করার জন্য কাজ করা হচ্ছে। চারটার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি বুথে ভোটার সংখ্যা কমিয়ে দিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানী বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমুখ।

আজকালের কন্ঠ /নিরব