কোনাবাড়ী থানার কয়েটি স্থানে শেখ কামালের ৭৩ তম জন্ম দিন পালন | Daily AjKaler Kontho

কোনাবাড়ী থানার কয়েটি স্থানে শেখ কামালের ৭৩ তম জন্ম দিন পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২২, ৭:৩৬ অপরাহ্ন
কোনাবাড়ী থানার কয়েটি স্থানে শেখ কামালের ৭৩ তম জন্ম দিন পালন

গাজীপুর প্রতিনিধি : সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার ০৭,০৮,০৯, ও ১০ নং ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক,বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ আগস্ট শুক্রবার বিকেলে সকল ওয়ার্ড আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনাসভার আয়জন করে আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনে সকল নেতৃবৃন্দ।

এসময় ৭ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির খান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

No description available.

৮ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন সভাপতি ৮নং ওয়ার্ড,যুগ্ম সাধারন সম্পাদক মো.হান্নান মিয়া,মো. ইসমাইল হোসেন, মনিরুজ্জামান, সহ সভাপতি মুক্তি যোদ্ধা মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, মো. কামাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা বেগম,সাধারণ সম্পাদক, মহিলা কাউন্সিলর তাসলিমা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন আহমেদ শিরীন,রাত্রি ইসলাম, মহিলা শ্রমিক লীগ নেত্রী ইসরাত জাহান শিল্পী, মো. আজিজুল ইসলাম লিটন প্রচার সম্পাদক, আওমীলীগ নেতা মো. মন্জুর আলম,কামাল হোসেন, সদস্য মো. নিজাম হাওলাদার সহ সকল নেতৃবৃন্দ।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান পরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর সদস্য মো. আসাদুল্লাহ, আবদুর রহমান মাস্টার,মো. আনিছুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড,মো. বিল্লাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, এসএম ফয়েজ আহম্মেদ, প্রচার সম্পাদক নুরে আলম বাবু সহ নেতৃবৃন্দ। ১০নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সরবেশ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী,সদস্য মো. খলিলুর রহমান (এম. এ), ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, হায়াত আলী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ।

No description available.

দোয়া মাহফিলে শহীদ শেখ কামালের আত্মার মাগফেরাত ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারে শহীদ সদস্য ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ /এন /কবির