করোনা থেকে বাঁচাতে শুক্রবার সব মসজিদে দোয়ার আহ্বান | Daily AjKaler Kontho

করোনা থেকে বাঁচাতে শুক্রবার সব মসজিদে দোয়ার আহ্বান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২০, ৯:১১ অপরাহ্ন
করোনা থেকে বাঁচাতে শুক্রবার সব মসজিদে দোয়ার আহ্বান

করোনাভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।