সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট:বাগেরহাটে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের বাস্তবায়নে মন্দিরভিওিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকলে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা: মোজা¤েœল হোসেন। জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট বাগেরহাটের আয়োজনে ৫ম পর্যায়ে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিও ভিওিক শিশু গনশিক্ষা কার্যমের জেলা কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, মন্দিরভিওিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম বিষয়ক সহকারি প্রকল্প পরিচালক বিশ্বজীৎ ব্যানার্জি পরিচালনায় অন্যন্নদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার,বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ,পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, শিব সজল ঢালি প্রমুখ। জেলার ৯টি উপজেলা থেকে প্রকল্পের শিক্ষকমন্ডলী, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিকসহ দেড়শ জন দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অসাম্প্রদায়িক চেতনা ও মানবতা জাগ্রতকরণে গীতা শিক্ষার ভূমিকা, নৈতিকতা সম্পন্ন জাতি ও বাংলাদেশ গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা, পাঠদান কৌশল আকর্ষণীয়করণে শিক্ষক, মন্দির কমিটি, হিন্দু নেতৃবৃন্দ ও অভিভাবকদের ভূমিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর সার্বিক কার্যক্রম উন্নয়নে সুপারিশমালা প্রণয়ন করা হয়।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :