চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী স্বতন্ত্র প্রার্ | Daily AjKaler Kontho

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী স্বতন্ত্র প্রার্


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০১৯, ৮:৫১ পূর্বাহ্ন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী স্বতন্ত্র প্রার্

অনলাইন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন মৌসুমী। যদিও শুরু থেকে ডি এ তায়েবকে নিয়ে প্যানেল তৈরির ঘোষণা দিয়ে আসছিলেন এই অভিনেত্রী।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সন্তোষজনক প্রার্থী না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার স্বিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী।
জানা গেছে, প্যানেল তৈরিতে যাদের প্রত্যাশা করা হয়েছিল তাদের অনেকেই স্বাক্ষর করেনি ফর্মে।

এ জন্য প্রতিপক্ষ মিশা-জায়েদ প্যানেলের প্রতি অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, প্যানেলের সম্ভাব্য সদস্যদের ভয়ভীতি দেখানোয় অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আসছে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

আজকালের কন্ঠ/ এমএম