নদীতে ডুবে তিন বোনের মৃত্যু | Daily AjKaler Kontho

নদীতে ডুবে তিন বোনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০১৯, ১২:০১ পূর্বাহ্ন
নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়া বানার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশু’র মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খিরাটি পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি পূর্বপাড়ার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১০) ও সিনহা (৭) ও বেড়াতে আসা মিলন মিয়ার বোনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া হিমা (১২) দুপুরে অন্য শিশুদের সঙ্গে নিয়ে বাড়ির পাশে বানার নদীতে গোসল করতে যায়।
দীর্ঘ সময় অন্যরা বাড়ি ফিরলেও ওই তিন শিশু বাড়ি ফিরে না। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সিনথিয়া স্থানীয় স্কুলের তৃতীয় ও সিনহা নার্সারী শ্রেণিতে পড়াশুনা করতো।

খবর পেয়ে থানা এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।