আপত্তির কারণ চুম্বন নয় | Daily AjKaler Kontho

আপত্তির কারণ চুম্বন নয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০১৯, ১:৪৭ অপরাহ্ন
আপত্তির কারণ চুম্বন নয়

আজকালের কন্ঠ ডেস্কঃ সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ থেকে সালমান খানের বেরিয়ে যাওয়া নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। তার একটি কারণ হলো- আলিয়া ভাটের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে চাননি ভাইজান।

এক প্রতিবেদনে বলিউড হাঙ্গামা জানায়, ছবিটির চিত্রনাট্যে চুম্বনের কোনো দৃশ্য নেই। বরং এই গুঞ্জনে হেসে ওঠে সঞ্জয় সংশ্লিষ্ট একটি সূত্র।

তিনি বলেন, “প্রথম কথা হলো এই সিনেমায় কখনো চুমুর দৃশ্য ছিল না। সালমানও সে কথা জানতেন।”

বলিউডের সবাই জানেন সালমান কখনো চুমুর দৃশ্যে অভিনয় করেন না। এমনকি নায়িকাদের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হন না পর্দায়।

সূত্রটি বলে, “সব পরিচালকই জানেন, পর্দায় চুমুর দৃশ্যে সালমান অভিনয় করেন না। এটাও বলা হচ্ছে- চিত্রনাট্যের প্রয়োজনে সঞ্জয়ের ‘ব্ল্যাক’ সিনেমায় রানি মুখার্জিকে চুমু দিতে পারেন অমিতাভ বচ্চন, তবে গল্পের খাতিরে সালমান কেন রাজি হবেন না? যাই হোক, ‘ইনশাল্লাহ’য় কোনো চুমুর ‍দৃশ্য নেই। এটা অন্ধকারে ঢিল ছোড়া মাত্র।”

গত বছর মুক্তি পাওয়া সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ঠতার প্রয়োজন ছিল। এমনকি চিত্রনাট্য দাবি করছিল লিপলক। পরিচালক আলী আব্বাস জাফর অনেক চেষ্টা করেও সালমানকে রাজি করাতে পারেননি।

শুধু নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, ধূসর ও নেতিবাচক চরিত্রে সালমানের আপত্তি রয়েছে। এ জন্যই ‘বাজিগর’-এর প্রস্তাব ফিরিয়ে দেন, যেখানে নৈতিক বিচ্যুতি চিত্রায়িত হয়েছে। পরে সেই ছবিটিই রাতারাতি তারকা বানিয়ে দেয় শাহরুখ খানকে।