সাঈদ খোকনের বিষয়ে কথা বলব না: মেয়র তাপস | Daily AjKaler Kontho

সাঈদ খোকনের বিষয়ে কথা বলব না: মেয়র তাপস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ২:৩৬ অপরাহ্ন
সাঈদ খোকনের বিষয়ে কথা বলব না: মেয়র তাপস

সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

মেয়র তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলব না। অন্য কোনো কথা থাকলে বলেন।’

তিনি আরও বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। চলতি বছর ঢাকায় তেমন কোনো জলাবদ্ধতা হয়নি। তবে কিছু সমস্যা আছে। যার কারণে পানি নামতে পারছে না। এখন আমারা জলাবদ্ধতা নিরসনে শনির আখড়ায় খাল খনন করেছি।’

এর আগে, গতকাল রাজধানীতে সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেন, শেখ তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে সাঈদ খোকন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।