প্রয়োজনে যেসব জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই, সেসব জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদন হওয়ায় আলু রপ্তানির উদ্যোগ নিতে বলেছেন প্রধানামন্ত্রী।
একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :