
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নেত্রকোণা জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম।
আয়োজকরা বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আপনার মতামত লিখুন :