রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ | Daily AjKaler Kontho

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ।

তিতাস কতৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।