Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

লেখকঃ আজকালের কণ্ঠ

গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ।

তিতাস কতৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন