হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শরীয়তপুেরর জাজিরায় বিক্ষোভ | Daily AjKaler Kontho

হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শরীয়তপুেরর জাজিরায় বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শরীয়তপুেরর জাজিরায় বিক্ষোভ

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা।

রোববার ১ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়। কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকনের নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে টিএনটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কলরেকর্ড ছড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। ওই রেকর্ডে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের কণ্ঠে হুইপকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে তারা দাবি করেন।

বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের মন্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। এ কারণে তারা মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন বলেন, হুইপ তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ করছেন। না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু একটি নাম নয়, তিনি একটি “ব্র্যান্ড”।

আজকালের কন্ঠ/আর বি