
রংপুরের তারাগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মোঃ বদিউজ্জামান বদি (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ফাজিলপুর মৌজাস্থ মোলান তিনমাথা মোড় থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বদিউজ্জামান বদি তারাগঞ্জ থানার দোয়ালীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার মায়ের নাম মোছাঃ মর্জিনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোলান তিনমাথা মোড় এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কামরুল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) জাহিনুর সঙ্গীয় ফোর্সসহ সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বদিকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মাদক ও অপরাধমুক্ত তারাগঞ্জ গড়তে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ১৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।” মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :