রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন | Daily AjKaler Kontho

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব মেলা এবং উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে অডিটোরিয়াম চত্বরে যুব মেলার বিভিন্ন স্টল বসে,যা দর্শনার্থীদের নজর কাড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনউ, পজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

এরপর সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি