
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ৬ জন উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ, ২ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার ও পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর ডেপুটি কো অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর মামুন হাসান চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন, অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাজিলপুরের যুব উদ্যোক্তা শিমুল বলেন, যুবকদের জন্য প্রশিক্ষণের সংখ্যা আরও বাড়ানো হলে বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি নিজেও আটটি গাভি পালন এবং গরু মোটাতাজাকরণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
এনজিও সংস্থা জেএসকের এক প্রতিনিধি বলেন, তাঁরা যুবকদের সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন বলেন, নিজেকে ভিন্নভাবে চিন্তা করে নিজেকে গড়ে তুলতে হবে। জাপানি ভাষা শিখতে পারেন।আমার ইনভেস্টটা কোথায় করব এটা জানতে হবে।
আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের মধ্যে চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :