ঝালকাঠি নলছিটিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ | Daily AjKaler Kontho

ঝালকাঠি নলছিটিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
ঝালকাঠি নলছিটিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।