৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে বাঁশগাড়ির দুই কৃতী সন্তানের সাফল্য, আনন্দিত ইউনিয়নবাসী | Daily AjKaler Kontho

৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে বাঁশগাড়ির দুই কৃতী সন্তানের সাফল্য, আনন্দিত ইউনিয়নবাসী


মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে বাঁশগাড়ির দুই কৃতী সন্তানের সাফল্য, আনন্দিত ইউনিয়নবাসী

৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দুই কৃতী সন্তান ইয়ামিন মোহাম্মদ জুনায়েদ ও হাসিবুল ইসলাম হিমেল। তাঁদের এ অসামান্য সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত বাঁশগাড়ি ইউনিয়নবাসী।

দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতিস্বরূপ তাঁদের এ অর্জন শুধু পরিবার কিংবা স্বজনদের নয়, বরং পুরো মাদারিপুর, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের জন্য গৌরবের বিষয়। তাঁদের এ সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

বাঁশগাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুই কৃতী সন্তানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা ও নির্ভীকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁরা যেন নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

তাঁদের হাত ধরে এলাকার সুনাম আরও ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে—এমন আশাবাদও ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।