নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র প্রেস ব্রিফিং | Daily AjKaler Kontho

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং

নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখা বিষয়ে প্রেস ব্রিফিং করেছে এসআরবি। শুক্রবার বিকেল নাটোরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গনে এই প্রেস ব্রিফিং আয়োজন করে এসআরবি-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প।

প্রেস ব্রিফিং করেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।

প্রেস ব্রিফিং এ তিনি উল্লেখ করেন এসআরবির প্রত্যেকটির সদস্য পূজার সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যেকোনো সমস্যা সমাধানে দ্রুত তারা সমাধানের জন্য এগিয়ে আসবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় তার জন্য তারা সদা সচেতন থাকবেন। এইজন্যেই তিনি পূজা কমিটির লোকজনের ও সহায়তা কামনা করেন। তিনি জানান নারী শিশু এবং প্রতিবন্ধীরাও যাতে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারেন এবং মন্দির পরিদর্শন করতে পারেন তার জন্যও বিশেষ সহায়তা থাকবে। শেষে তিনি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।