বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় | Daily AjKaler Kontho

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময়


বাউফল প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময়

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃশহিদুল আলম তালুকদার, শেনাংশু সরকার কুট্টি, সোহেব বাঁশরী হাবলু, মুজিবর রহমান টোটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।