মাদারীপুরে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | Daily AjKaler Kontho

মাদারীপুরে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মাদারীপুর প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
মাদারীপুরে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা, পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় লেকেরপাড় স্বাধীনতা অংগনে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভাকাশ ইশারার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩ যুগপুর্তি পালিত হয়েছে।

শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর২ আসনের সংসদ সদস্য মো : জাহান্দার আলী মিয়া এমপি।

এ সময় স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট যাদু শিল্পী এডভোকেট মাসুদুর রহমান ও বিশিষ্ট নাট্যকার পরিচালক মহিদুল মহিমকে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে যাদু ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠান মাদারীপুরের দর্শকদের মুনছুয়ে যায়।

আজকালের কন্ঠ/আর এস