আদর্শ নগর সাধারণ পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  | Daily AjKaler Kontho

আদর্শ নগর সাধারণ পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 


সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
আদর্শ নগর সাধারণ পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

হাওরের বাতিঘর খ্যাত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর সাধারণ পাঠাগারের উদ্দ্যোগে মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ রবিবার সকালে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মোহনগঞ্জ উপজেলা ও খালিয়াজুরী উপজেলার ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঠ ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এতে বিজয়ী দশ জনকে বৃত্তি প্রদান করা হয়, বাকী সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

আদর্শনগর সাধারণ পাঠারের সভাপতি রাসেদুল হাসান রাসেলের সভাপতিপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি এম এ কাদের।

এছাড়া ও উপস্থিত ছিলেন, আদর্শনগর সাধারণ পাঠারের সহসভাপতি রফিকুল ইসলাম, ৬ নং সুয়াইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল্লাহ কাউসার,প্রভাষক মিনারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন,সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।