গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান | Daily AjKaler Kontho

গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান


গৌরনদী প্রতিনিধি  প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান
বরিশালের গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে রাজস্ব বাজেটের আওতায় ২০২৬- ২৭ অর্থবছরের একুশ দিনব্যাপী অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ। একুশ দিনব্যাপী এ প্রশিক্ষণ ৩০ জন নারী পোশাক তৈরি প্রশিক্ষণে অংশ নেন।