
পটুয়াখালীর গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ধরা মাছ অন্যত্র নিয়ে যাওয়ার পথে অভিযান চালায় প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যে, গলাচিপা উপজেলার উলুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো গলাচিপা থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত ১২০ কেজি মাছ গলাচিপা পৌরসভার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় দুস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
গলাচিপা সিনিয়র ভিক্টর বাইন এ বিষয়ে বলেন, সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিয়ে যাওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে গলাচিপা থানা পুলিশ এবং আমাদের টিম যৌথ অভিযান চালিয়ে ১২০ কেজি মাছ জব্দ করতে সক্ষম হই। পরবর্তীতে নিয়ম অনুযায়ী জব্দকৃত মাছগুলো এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন ,নিষেধাজ্ঞা চলাকালীন মা-ইলিশ রক্ষা ও অবৈধ মাছ ধরা রোধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে অনেকদিন পরে বিনামূল্যে মাদ্রাসার প্রতিষ্ঠানে মাছ পাওয়া বিভিন্ন শিক্ষকগণ ধন্যবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে।
আপনার মতামত লিখুন :