যথাযোগ্য মর্যাদায় আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন | Daily AjKaler Kontho

যথাযোগ্য মর্যাদায় আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


বান্দরবান প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বান্দরবান জেলাধীন আলীকদমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষার জন্য নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫-অক্টোবর) সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ গেইট প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় র‍্যালিটি মিলিত হয়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায়, উপস্থিত ছিলেন আলীকদম কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মো. আজহার হোসেন। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হামিদ। আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসা সহকারী সুপার মো.হোসাইন আহমেদ। এছাড়াও আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রীসহ ৬০/৬৫ জন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন সমাজ পরিবর্তনের কারিগর ও জাতির আলোকবর্তিকা। একটি আদর্শ ও মেধাবী জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা। একই সাথে করোনাকালীন ও পরবর্তী সময়ে শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।