কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে বালিকা সদর ও বালক চিরিরবন্দর চ্যাম্পিয়ন | Daily AjKaler Kontho

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে বালিকা সদর ও বালক চিরিরবন্দর চ্যাম্পিয়ন


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে বালিকা সদর ও বালক চিরিরবন্দর চ্যাম্পিয়ন

দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর যুব কাবাডি অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বালিকা বিভাগে দিনাজপুর সদর এবং বালক বিভাগে চিরিরবন্দর দল চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রুবেল ইসলাম।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি