
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহজনক আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক করা হয়েছে, তাদের যাচাই বাছাই চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :