আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা | Daily AjKaler Kontho

আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা

নওগাঁর আত্রাইয়ে‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় এমসি আবুল হোসেনের সঞ্চলনায় ও আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মোঃআকবর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ মোঃ তাওফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন পোরশা উপজ এমসি মোঃ মহাসিন আলী।কোরআন তেলোআত করনে মোঃ জহিরুল ইসলাম হামনাত পাট করেন মোঃ এমরান হোসাইন।

বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,মোঃ রেজাউল ইসলাম,মাওলানা মোহাম্মদ আবদুল জলিল,মাওলানা মোঃ রফিকুল ইসলাম,মমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন এমসি,জিসি,শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা।

আরও উপস্থিত ছিলেন, হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রেসক্লাব অর্থ সম্পাদক, মোঃআব্দুল হাই আল হাদি
হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শিক্ষক ও কেয়ারটেকারদের প্রতি আহ্বান জানানো হয়।এছাড়াও বাল্যবিবাহ,মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি