সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান | Daily AjKaler Kontho

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনিয়ন্ত্রিত ও ৯৯৯ লাইনের সেবা সম্পর্কে,মোবাইল ব্যবহারের অপব্যবহার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক গোলাম সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা,ও বিদ্যালয়এর সহকারী শিক্ষক বৃন্দুরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মাসুদ খান বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।

একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি