
নড়াইল জেলায় কর্মরত ও নতুন যোগদানকৃত পুলিশের ৫ জন পরিদর্শককে (ইনস্পেক্টর পদ মর্যাদা) বিভিন্ন থানায় ও ইউনিটে রদবদল ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এই বদলি করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয় নড়াইল থেকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
১৭ সেপ্টেম্বর থেকেই এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমকে রূপগঞ্জ সদর ফাঁড়ির ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জকে জেলা গোয়েন্দা শাখায় (ইনস্পেক্টর, ডিবি) পদায়ন করা হয়েছে। লোহাগড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে লাইন ওয়ার মো: শরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নড়াগাতি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে লাইন ওয়ার হোসেন আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
কালিয়া সার্কেল অফিসের ইনস্পেক্টর হিসেবে লাইন ওয়ার মো: মাসুদ রানাকে বদলি করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার আল সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :