রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসাব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ​উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

​সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কর্মিশনার ভূমি আসমা উল হুসনা, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম। বক্তারা ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। ​সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি