রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসাব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কর্মিশনার ভূমি আসমা উল হুসনা, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম। বক্তারা ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি