তিতাস নদীতে মহড়া: শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ জনের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

তিতাস নদীতে মহড়া: শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ জনের বিরুদ্ধে মামলা


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১:২১ অপরাহ্ন
তিতাস নদীতে মহড়া: শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা একজোট হয়ে মহড়া দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি রজু করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।