
বাংলাদেশ স্কাউটসের পরিচালনা ও ব্যবস্থাপনায় গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্স উদ্বোধনের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের নতুন প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
গত ২১ আগস্ট শুক্রবার অংশগ্রহণ কারীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চার দিনব্যাপী বিশেষ কোর্সের সূচনা করা হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন কোর্স লিডার প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী পর্বে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল থেকে আগত সদস্য ও প্রশিক্ষক দল একত্রিত হন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক এবং ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সম্মানিত প্রশিক্ষক উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটসের দেশের নানা প্রান্তের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৩৭ জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারসহ প্রতিশ্রুতিশীল উদীয়মান উডব্যাজারগণ এই স্বনামধন্য কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
গাজীপুরের এই জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ২৪ আগস্ট একটি আনুষ্ঠানিকভাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই চার দিনব্যাপী ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সমাপ্তি ঘটবে।
আপনার মতামত লিখুন :