Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৬ , ৯:৩৭ অপরাহ্ণ

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্স আনুষ্ঠানিক যাত্রা শুরু

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটসের পরিচালনা ও ব্যবস্থাপনায় গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্স উদ্বোধনের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের নতুন প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত ২১ আগস্ট শুক্রবার অংশগ্রহণ কারীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চার দিনব্যাপী বিশেষ কোর্সের সূচনা করা হয়।

​এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন কোর্স লিডার প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী পর্বে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল থেকে আগত সদস্য ও প্রশিক্ষক দল একত্রিত হন।

​অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক এবং ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সম্মানিত প্রশিক্ষক উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটসের দেশের নানা প্রান্তের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৩৭ জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারসহ প্রতিশ্রুতিশীল উদীয়মান উডব্যাজারগণ এই স্বনামধন্য কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

​গাজীপুরের এই জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ২৪ আগস্ট একটি আনুষ্ঠানিকভাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই চার দিনব্যাপী ২৩তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সমাপ্তি ঘটবে।

প্রিন্ট করুন