
মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদক-বিরোধী আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬-আগস্ট) বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিজ্ নীলিমা বিশ্বাস।
আলোচনা সভায় বিদ্যালয়ের মাদক-বিরোধী কমিটির সদস্যরা মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন। একই সঙ্গে বিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি সম্প্রতি সংসদে পাস হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
বিশেষ করে সাইবার স্পেস ব্যবহার করে অবৈধ মাদকের চোরাচালান, কেনাবেচা ও অপ-ব্যবহার এবং এর শাস্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পরে সকল শিক্ষার্থীরা মাদক-বিরোধী শপথ বাক্য পাঠ করে। সবশেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :